
আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের খাতাপাড়া মাজার এলাকায় অবস্থিত আলাস্কা মডেল স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে শিশু শ্রেণিতে ভর্তিচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।
আগামী ২১ নভেম্বর ২০২৬, শনিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।
বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ অনুষ্ঠানের মাধ্যমে নতুন শিক্ষাবর্ষে শিশু শ্রেণিতে ভর্তিচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকদের বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, পরিবেশ এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হবে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুদের শিক্ষাজীবনের শুরু থেকেই সুশিক্ষা, সচেতনতা ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে এ বিশেষ আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.