
চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে চুরির মামলার এক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) চন্দনাইশ থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে একজন নিয়মিত চুরি মামলার আসামি এবং অপর দুজনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএমের দিকনির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে ১৫ নভেম্বর রাত ১০টা ৩০ মিনিট থেকে ১৬ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
সময় চন্দনাইশ থানার নিয়মিত চুরি মামলার আসামি রাকিবুল ইসলাম (১৯) এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মোঃ আবুল কাশেম (৪০) ও মোঃ মুনছুর আলম (৫৫) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম. দিদারুল ইসলাম সিকদার।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.