
মোঃআসিফুজ্জামান আসিফ নিজস্ব প্রতিবেদক
ঢাকার সাভারে পারিবারিক কলহের জের ধরে রোজিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছেন তাঁর স্বামী বাবুল মিয়া। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে সাভারের তেঁতুলঝোড়া এলাকায় একটি ভাড়া বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে সকালে স্ত্রী রোজিনা বেগমের গলায় ছুরি দিয়ে আঘাত করেন তাঁর স্বামী বাবুল মিয়া। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এদিকে হত্যাকাণ্ডের পর প্রতিবেশীরা অভিযুক্ত স্বামী বাবুল মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.