
মোঃ আশরাফুল আলম দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধিঃ
ফুলবাড়ী ২৯ বিজিবির মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ ০১ আটক
সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ১৩ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০:৫৫ ঘটিকায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ মনিপুর বিওপির আওতাধীন শালকি দক্ষিণপাড়া (থানা-কোতোয়ালি, জেলা-দিনাজপুর) নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান চলাকালে বিজিবি টহলদল সন্দেহভাজন ব্যক্তি নাম: মোঃ হাবিবুর রহমান(২৭), গ্রাম: মনিপুর, পোষ্ট: কমলপুর, থানা: কোতোয়ালি, জেলা: দিনাজপুরকে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (TENSIWIN 0.5) ১৬ পিস এবং মোটরসাইকেল (Hero Deluxe 100cc) ০১ (এক) টিসহ আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সিজার মূল্য ১,৩৮,৭৮০/- (এক লক্ষ আটত্রিশ হাজার সাতশত আশি) টাকা। এছাড়াও, উল্লেখিত ঘটনায় আটকৃত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালি থানা, দিনাজপুর মামলা দায়েরপূর্বক মাদকদ্রব্যসহ হস্তান্তর করা হয়েছে। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.