
মোঃ মেহেদী হাসান বিশ্বাস। পাংশা,রাজবাড়ী প্রতিনিধিঃ
চারদিন ধরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছে এক তরুণী, ঘরে তালা দিয়ে পালিয়েছে প্রেমিক ও তার পরিবার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, ঘটনাটি ঘটেছে, রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের গাংধাইর গ্রামে।
সরে জমিনে গাংধাইর গ্রামে গিয়ে বিয়ের দাবিতে বসে থাকা ওই তরুণীর সাথে কথা হলে তিনি বলেন ফেসবুকের মাধ্যমে প্রথমে তাদের পরিচয় এরপর থেকেই নিয়মিত তারা দেখা-সাক্ষাৎ কথা বার্তা ও প্রেম নিবেদন করে চলছিল। তার ধারাবাহিকতায় প্রেমিক সহানের সাথে বিভিন্ন জায়গায় একাধিকবার তাদের শারীরিক সম্পর্ক স্থাপিত হয়েছে বলে দাবি করেন বিয়ের দাবিতে বসে থাকা ওই তরুণী।
পার্শ্ববর্তী জেলা মাগুড়া, শ্রীপুর , উপজেলার আশরাফুল ইসলামের মেয়ে ওই তরুণী জানান গাংধাইর গ্রামের ফিরোজ মোল্লার ছেলে সোহানের সাথে দীর্ঘ আড়াই বছরের সম্পর্ক তার সোহানের ডাকে তার বাড়িতে আসছি, কিছু সময় আমরা একসাথে থাকছিলাম সোহানের বাড়িতে, এর পরেই পারিবারিক চাপে সোহান আমাকে ফেলে রেখে পালিয়ে গিয়েছে, আমি এ বিষয়টি নিয়ে চিন্তিত আমার প্রেমিকের সাথে বিয়ে না হলে আমার এ জীবন রেখে আর লাভ নেই।
এ ব্যাপারে প্রেমিক সোহানের বাবা ফিরোজ মোল্লার সাথে কথা হলে তিনি প্রথমে মেয়ে এখানে নেই বলে সাংবাদিকদের জানান এর কিছুক্ষণ পরই কৌশলে বাড়িতে তালা লাগিয়ে শটকে পড়েন ফিরোজ মোল্লা পরবর্তীতে অনুসন্ধানে জানা যায় ওই তরুণীকে পাশের বাড়িতে একটি ঘরে আটকে রেখেছে।
পরে খোঁজ নিয়ে পাশের বাড়িতে গিয়ে কথা হয় ওই তরুণীর সাথে তিনি জানান আমাকে জোর করে সোহানের বাবা ফিরোজ মোল্লা এই বাড়িতে রেখে গিয়েছে আমি এ ঘটনার ন্যায় বিচার কামনা করছি।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে দফায় দফায় বৈঠক হচ্ছে কোন পথে মিমাংসা হবে।
স্থানীয় একাধিক সূত্র জানান সোহানের সাথে ওই মেয়ের দীর্ঘ দিনের সম্পর্ক ওই মেয়ের কাছে যে ছবি ভিডিও ও তাদের কথোপকথন আমরা দেখেছি তাতে নিশ্চিত হয়েছি মেয়েটির সাথে দীর্ঘ দিনের প্রণয়ই ছিল প্রেমিক সোহানের এ বিষয়টি এখন স্থানীয়ভাবে বিয়ে দেয়ার মাধ্যমে সমাধানের পথ খোজা হচ্ছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় মাতব্বররা জানিয়েছেন।
এ সংবাদ লেখাকালীন ওই তরুণীর মুঠোফোনটি কেড়ে নেয়া হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছেন একাধিকবার ওই তরুণীর মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া গিয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.