
মোঃহামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
প্রথমবারের মতো সারাদেশের গ্রাম পুলিশদের নিয়ে তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে “গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬”
মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রথমবারের মতো সারাদেশের গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে ৭ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকার তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে “গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬” অনুষ্ঠিত হচ্ছে। “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উপলক্ষে আয়োজিত এই মহাসমাবেশে দেশের সব উপজেলার মতো কুড়িগ্রামের রাজারহাট উপজেলা থেকেও গ্রাম পুলিশ সদস্যরা অংশ নিচ্ছেন।
জানা গেছে, রাজারহাট উপজেলায় মোট ৬১ জন গ্রাম পুলিশ রয়েছেন। তাঁদের মধ্যে ৫৮ জন গ্রাম পুলিশ সদস্য এই জাতীয় মহাসমাবেশে অংশ নিচ্ছেন। অসুস্থ থাকায় ৩ জন গ্রাম পুলিশ সদস্য কর্তৃপক্ষকে অবহিত করে মহাসমাবেশে অংশ নিতে পারেননি।
দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং সরকারের মাঠ প্রশাসনের তৃণমূল পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে গ্রাম পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রথমবারের মতো আয়োজিত এই জাতীয় মহাসমাবেশ ঘিরে রাজারহাটের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.