
বিশেষ প্রতিনিধিঃ চৌধুরী জুয়েল রানা
নড়াইলের কালিয়া উপজেলার টোনা ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ২০২৬ সালের আলিম পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেনি। ১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশ নেয় ১০ জন। গত ৩১ অক্টোবর প্রকাশিত ফলাফলে এ চিত্র দেখা যায়। এমন ফলাফলে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয় সচেতন মহল।
সাবেক অ্যাডহক কমিটির সভাপতি মিজান মীরের অভিযোগ, মাদ্রাসার পরিচালনা কমিটি গঠনে অনিয়ম, শিক্ষকদের অযোগ্যতা ও যথাযথ তদারকির অভাবে প্রতিষ্ঠানটির শিক্ষার মানের অবনতি হয়েছে। এ ব্যর্থতার দায় বর্তমান পরিচালনা কমিটি ও প্রতিষ্ঠানপ্রধানদের নিতে হবে বলে দাবি করেন তিনি।
স্থানীয়দের আশঙ্কা, গ্রামবাসীর নজরদারি ও উদ্যোগ না থাকলে প্রতিষ্ঠানটি আরও পিছিয়ে পড়বে।
এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ ইকবাল সাঈদী ফলাফল খারাপ হওয়ার কারণ নিয়ে মন্তব্য করতে চাননি। তবে তিনি বিস্মিত হয়েছেন এবং এ পরিস্থিতি থেকে উত্তরণের উপায় খুঁজছেন বলে জানান।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.