
এস কে ইউসুফ, খুলনা:
‘দক্ষ যুব গড়বে দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ফুলতলায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, ফুলতলা, খুলনার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম ভবনের শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে আলোচনা সভা ও আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. খালিদ হাসান এবং পবিত্র গীতা পাঠ করেন রঞ্জু শাহা।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ওবায়দুল হক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচি রাণী সাহা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইশতিয়াক আহমেদ, ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানোয়ার হোসেন মাসুম, সাংবাদিক শামসুল আলম খোকন, ফুলতলা খানজাহান আলী মডেল প্রেসক্লাবের সভাপতি মিয়া বদরুল আলম, প্রশিক্ষিত যুব নারী সুরাইয়া খাতুন এবং যুব সংগঠনের প্রতিনিধি ফারিয়া নওরিন রাবিতা।
অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ঋণের চেক বিতরণ করা হয়। এ সময় সংগঠক ফৌজিয়া জেসমিন ও আনন্দ কুমার স্বরের হাতে ১ লাখ টাকা করে অনুদানের চেক হস্তান্তর করা হয়।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, আরডিও মো. তরিকুর রহমান, আইসিটি কর্মকর্তা অজয় কুমার পাল, ইউআরসি ইনস্ট্রাক্টর গুলশান আরা, যুবনেত্রী প্রমি আক্তার লিজা, যুথি খাতুন, সাবিনা খাতুন, মনিরুজ্জামান বাবুল, এস এম মমিনুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচি রাণী সাহা বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় সম্ভাবনাময় শক্তি। তাদের দক্ষতা উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী করে গড়ে তুলতে হবে। আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি জাতীয় উন্নয়নে তরুণদের ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সপ্তাহব্যাপী কর্মসূচির আওতায় যুবসমাজের দক্ষতা বিকাশ, সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ওবায়দুল হক হাওলাদার কর্মসূচিতে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি, অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.