
বিশেষ প্রতিনিধি : চৌধুরী জুয়েল রানা
নড়াইলের নড়াগাতীতে পৃথক দুইটি ওয়ারেন্টভুক্ত মামলার আসামি শামীম বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াগাতী থানা পুলিশ।
রোববার (১ নভেম্বর) নড়াগাতী থানার এসআই এফ এম তারেকের নেতৃত্বে এএসআই নজরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে গোপালগঞ্জ জেলার তালা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শামীম বিশ্বাস নড়াইলের নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের মৃত মজনু বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত শামীম বিশ্বাসের বিরুদ্ধে জিআর-১১০/২৩ মামলায় ৩ বছরের সাজা এবং জিআর-১৪/২২ মামলাসহ মোট দুইটি ওয়ারেন্ট রয়েছে।
পরে গ্রেফতারকৃত আসামিকে নড়াগাতী থানায় নিয়ে এসে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.