
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
‘জাতীয় যুব দিবস ২০২৬’ উদ্যাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোল উপজেলায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং সফল যুব উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, তরুণ প্রজন্মই দেশের চালিকাশক্তি। যুবসমাজকে দক্ষ, আত্মপ্রত্যয়ী ও স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার মাধ্যমেই একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ জন্য যুবকদের আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি আত্মকর্মসংস্থানে এগিয়ে আসতে হবে। তিনি যুবসমাজকে নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ ও সরকারি সহায়তা কাজে লাগিয়ে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। চাকরির পেছনে না ছুটে নিজেদের উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি করতে পারলে বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা গ্রহণ করে যুবক-যুবতীদের স্বাবলম্বী হওয়ারও আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে নাচোল উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, যুবক-যুবতী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে যুবসমাজকে দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.