
মোঃ সবুজ সরদার, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়ন চাচই গ্রামের লিটু জমাদ্দার নিখোঁজ হওয়ার ঘটনায় লোহাগড়া থানা পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন তাঁর পরিবারের সদস্যরা। বিশেষ করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এবং জয়পুর ইউনিয়নের বিট পুলিশিং কর্মকর্তা এসআই বিজনের আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকার কথা তুলে ধরেছেন নিখোঁজ ব্যক্তির ভাই। পরিবারের দাবি, লিটুর সন্ধানে থানা পুলিশ শুরু থেকেই যোগাযোগ রাখছে এবং তাঁকে খুঁজে বের করতে প্রয়োজনীয় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশের প্রতি তাঁদের কোনো অভিযোগ নেই।
এদিকে লিটু নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে পুলিশের ভূমিকা নিয়ে কিছু বক্তব্য দেওয়া হয়েছে। এসব বক্তব্যের বিষয়ে আপত্তি জানিয়েছেন নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যে মিথ্যা এবং যাচাই ছাড়া এমন বক্তব্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে এসব বক্তব্যের সত্যতা যাচাইয়ের আহ্বান জানানো হয়েছে।
লিটুর ভাইয়ের ভাষ্য অনুযায়ী, তাঁর ভাই নিখোঁজ হওয়ার পর থেকেই তাঁরা লোহাগড়া থানা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন। পাশাপাশি জয়পুর ইউনিয়নের বিট পুলিশিং কর্মকর্তা এসআই বিজন নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন এবং নিখোঁজ লিটু জমাদ্দারের সন্ধানে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। পুলিশের এমন সহযোগিতায় সন্তোষ নিখোঁজ লিটুর পরিবারটি
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.