আরিফুল ইসলাম রিফাত,করিমগঞ্জ, কিশোরগঞ্জ প্রতিনিধ।
কিশোরগঞ্জের করিমগঞ্জে অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে ২০টি হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা অফিসার্স ক্লাবের সামনে কিশোরগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমা অস্বচ্ছল ২০ জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার তুলে দেন। এ সময় তিনি উপকারভোগীদের খোঁজখবর নেন এবং তাঁদের বিভিন্ন সমস্যার বিষয়ে অবগত হন।
হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুব্রত সরকার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার শামীমা সুলতানা উপস্থিত ছিলেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করা এবং তাঁদের দৈনন্দিন জীবনযাপনে সহায়তা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। হুইলচেয়ার পাওয়ার ফলে উপকারভোগীরা চলাফেরায় বাড়তি সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় এ ধরনের উদ্যোগ তাঁদের দৈনন্দিন চলাচল সহজ করার পাশাপাশি সামাজিক অংশগ্রহণ বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এছাড়া তাঁদের প্রয়োজনের প্রতি গুরুত্ব দেওয়া সহ সহায়ক পরিবেশ গড়ে তোলার মাধ্যমে সমাজে অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম আরও জোরদার করা সম্ভব।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.