এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মাটিলাপাড়া গ্রামে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের সার্বিক ব্যবস্থাপনা ও নির্দেশনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১০ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির উদ্বোধন করেন পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সেক্রেটারি মো. তোহরুল ইসলাম সোহেল। এ সময় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে তোহরুল ইসলাম সোহেল বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন। ডেঙ্গু সম্পূর্ণভাবে নির্মূল না হওয়া পর্যন্ত তাঁদের এ কার্যক্রম চলমান থাকবে। তিনি ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যেন পানি জমে মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.