আব্বাস উদ্দিন:সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যুবদলের ৪৮ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সরাইল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকীর সভাপতিত্বে এক সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লস্কর তপু। উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক নুরুল আমিন মাস্টার এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সরাইল উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফুল করিম রিপন, সাংগঠনিক সম্পাদক দুলাল মোহাম্মদ আলী ও সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মেহদি হাসান পলাশ । এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন সরাইল উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব নুর আলম মিয়া।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.