গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১১ নং হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন মো. সাজু মিয়া। তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের পাশে থেকে জনসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।
মো. সাজু মিয়া রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস ও এলএলবি ডিগ্রিধারী। তিনি হরিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক, জেলা যুবদলের সদস্য এবং সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখার প্রত্যাশা নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে হরিপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসাধারণের প্রত্যাশা পূরণ এবং এলাকার মানুষের অধিকার ও কল্যাণে কাজ করার চেষ্টা করবেন বলে তাঁর প্রত্যাশা। তিনি একটি জনকল্যাণমুখী ইউনিয়ন গঠনে জনগণের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিতে চান।
এ লক্ষ্যে তিনি হরিপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।