সবুজ সরদার্ল,হাগড়া প্রতিনিধি:
কিছু বিদায় মেনে নেওয়া কঠিন। কর্মস্থল বদল হলেও মানুষের হৃদয়ে থেকে যায় সহকর্মীর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও অসংখ্য স্মৃতি। তেমনই এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছে অজিত কুমার রায়ের বিদায়কে ঘিরে। লোহাগড়া থানা থেকে মেহেরপুর জেলার নতুন কর্মস্থলে বদলি হওয়ায় তাঁকে ঘিরে স্মৃতিচারণ ও শুভকামনা জানিয়েছেন তাঁর এক শুভাকাঙ্ক্ষী।
বিদায়ী শুভেচ্ছাবার্তায় অজিত কুমার রায়ের সততা, নিষ্ঠা, দায়িত্ববোধ এবং মাদকের বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থানের কথা তুলে ধরা হয়। দায়িত্ব পালনে আন্তরিকতা, অন্যায়ের সঙ্গে আপস না করার মানসিকতা এবং মানবিক আচরণের জন্য তাঁকে স্মরণ করা হবে বলেও উল্লেখ করা হয়।
শুভাকাঙ্ক্ষীর ভাষায়, কর্মস্থল থেকে দূরে চলে গেলেও হৃদয় থেকে দূরে যাবেন না অজিত কুমার রায়। তাঁর কর্মময় জীবনের স্মৃতি, আন্তরিক ব্যবহার ও দায়িত্বশীলতা সহকর্মী ও পরিচিতজনদের মনে দীর্ঘদিন অমলিন হয়ে থাকবে।
বার্তায় আরও বলা হয়, মানুষের জীবনে প্রকৃত অর্জন শুধু পদ-পদবি কিংবা কর্মস্থল নয়; মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়াই সবচেয়ে বড় অর্জন। অজিত কুমার রায়ের প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা সেই অর্জনেরই প্রতিফলন।
নতুন কর্মস্থলে তাঁর সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সাফল্য কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। একই সঙ্গে মেহেরপুরেও তিনি সততা, সাহস ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করে যাবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বিদায়ের এই মুহূর্তে শুভাকাঙ্ক্ষীর প্রত্যাশা, কর্মস্থলের দূরত্ব বাড়লেও পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও হৃদয়ের বন্ধন অটুট থাকবে।