গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে গাছের চারা রোপণ করেছেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) দুপুরে উপজেলার ৪ নং বেলকা ইউনিয়নের কিশামত সদর ইসলামীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে তিনি এ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
মাদ্রাসায় পৌঁছালে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি মাদ্রাসা প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাদ্রাসার সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ, মাদ্রাসার সুপার শিহাব মো. শাহাবুদ্দীনসহ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা।