নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার (৬ অক্টোবর) এসআই মিলন কুমার হালদারের নেতৃত্বে ডিবির একটি দল কিশোরগঞ্জ মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন—নূর মোহাম্মদ সম্রাট (৩৫) ও আপন (২২)। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে কিশোরগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.