বিশেষ প্রতিনিধি: চৌধুরী জুয়েল রানা
নড়াইলের নড়াগাতী বাজারে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ১৬ দলীয় ক্যারামবোর্ড প্রতিযোগিতা-২০২৬। সোমবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
প্রতিযোগিতাটি পরিচালনা করেন সাইদুল ইসলাম। দুইজনের পার্টনারশিপে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বিভিন্ন দলের খেলোয়াড়রা অংশ নেন। দীর্ঘ লড়াই শেষে শামিম হোসেন ও আব্দুল কাদির জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
অন্যদিকে, মেহেদি হাসান ও দিপু জুটি রানার্সআপ হন। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, স্থানীয় তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতাকে ঘিরে নড়াগাতী বাজারে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।