আব্দুর রউফ ভূঁইয়া: কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ,
অননুমোদিত রং ব্যবহার করে অপরিষ্কার, অপরিচ্ছন্ন উপায়ে খাদ্য সামগ্রী প্রস্তুুত করার অপরাধে কটিয়াদী উপজেলা সদরে অবস্থিত মেসার্স রূপালী বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় কটিয়াদী পৌর এলাকায় অবস্থিত মেসার্স রূপালী বেকারির কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়।
কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজ এর
নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানসংশ্লিষ্টরা জানান, কারখানাটিতে অস্বাস্থ্যকর
অননুমোদিত রং ব্যবহার করে অপরিষ্কার, অপরিচ্ছন্ন উপায়ে খাদ্য সামগ্রী প্রস্তুুত করার অপরাধে,
মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান দিয়ে খাদ্য সামগ্রী প্রস্তুত করার অপরাধে এ জরিমানা করা হয়।
পাশাপাশি স্বাস্থ্য সম্মত উপায়ে খাদ্য সামগ্রী উৎপাদন ও বিক্রয় করার নির্দেশনা প্রদান করেন।
অভিযান পরিচালনা কালে ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক দিদারুল আলম রাসেল ও কটিয়াদী মডেল থানার পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমান আদালত পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট
শামীমা আফরোজ মারলিজ সংবাদ মাধ্যম কে জানান
জনস্বার্থে খাদ্য ভেজাল রোধে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।