আবিদুর রহমান বাবুল,স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার এক আসামিসহ মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
চন্দনাইশ থানা পুলিশ জানায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে নিয়মিত মামলায় জাহাঙ্গীর আলম (৪৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি চন্দনাইশ থানার একটি মামলায় পেনাল কোডের ৩৯২ ধারার আসামি।
এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত আরও ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে কয়েকজনকে এক মাস, কয়েকজনকে ২০ দিন এবং কয়েকজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার ১৪ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর পুলিশ পাহারায় তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.