গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১০ নম্বর শান্তিরাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবু সায়েন খায়রুল আমিন (সবুজ)-কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে মো. হাছান আলীকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নতুন আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সুন্দরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. গোলাম আজম সরকার ও সদস্য সচিব মো. মতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মো. আবু সায়েন খায়রুল আমিন (সবুজ)-কে প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে মো. হাছান আলীকে নতুন আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে নতুন আহ্বায়ক হিসেবে মো. হাছান আলী দায়িত্ব পাওয়ায় শান্তিরাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। তার নেতৃত্বে ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের নবনিযুক্ত আহ্বায়কের নির্দেশনা অনুযায়ী দলীয় কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে হাছান আলী শান্তিরাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়ায় তার কর্মী-সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।