জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৮ নং সাখুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মীর লুৎফর রহমান রিপন। স্থানীয়ভাবে তিনি একজন সমাজসেবক ও ব্যবসায়ী হিসেবে পরিচিত।
নির্বাচনকে ঘিরে তাঁর সমর্থকদের পক্ষ থেকে প্রচারণা শুরু হয়েছে। প্রচারসামগ্রীতে সাখুয়া ইউনিয়নকে দুর্নীতি ও মাদকমুক্ত এবং উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয়ের কথা তুলে ধরা হয়েছে। পাশাপাশি ইউনিয়নের মানুষের দোয়া ও সমর্থন কামনা করা হয়েছে।
মীর লুৎফর রহমান রিপনের সমর্থকদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছেন। চেয়ারম্যান নির্বাচিত হলে জনসেবা ও ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বলে প্রচারণায় উল্লেখ করা হয়েছে।