আবিদুর রহমান বাবুল স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের চন্দনাইশে মাদক ও জুয়া বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে অভিযানে গাছবাড়িয়া কাঞ্চনপাড়া এলাকার মো. আলমগীরকে (৫৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ২০০ টাকা অর্থদণ্ড ও ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া বরকল এলাকার মো. রবিউল্লাহ (৪০) ও উত্তর বরকল এলাকার মো. নেজাম উদ্দিনকে (২৯) জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৯(১) ধারায় সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়েছে বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.