মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।
আগামী ৯ আগস্ট তারেক রহমানের বাঁশখালী সফরকে সামনে রেখে বাঁশখালী পৌরসভা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) অনুষ্ঠিত সভায় বাঁশখালী পৌরসভা যুবদলের সভাপতি মোঃ তমিজুর রহমান, সদস্য সচিব শহীদুল কাইছার বাদশা এবং যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন পৃথক বক্তব্য রাখেন।
সভায় সভাপতি মোঃ তমিজুর রহমান বলেন, তারেক রহমানের বাঁশখালী সফরকে সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও সফল করতে পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন। তিনি সকল নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আইন-শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।
সদস্য সচিব শহীদুল কাইছার বাদশা বলেন, এই সফরকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কর্মসূচি সফল করার আহ্বান জানান।
যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন বলেন, বাঁশখালীর মানুষের আন্তরিকতা, ঐক্য ও অংশগ্রহণের মাধ্যমে এ সফর সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানান।
সভায় বক্তারা বলেন, আগামী ৯ আগস্টের সফরকে ঘিরে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং কর্মসূচি সফল করতে নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছেন।