নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল (বুলবুল)কে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।
তবে কোন মামলায়, কোথা থেকে এবং কখন তাকে গ্রেপ্তার করা হয়েছে—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।