আবিদুল রহমান বাবুল স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের চন্দনাইশে চুরি মামলার তদন্তে সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভোররাত থেকে সকাল পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মোরশেদ (২৪)। তিনি সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, চন্দনাইশ থানার ১ সেপ্টেম্বর দায়ের করা একটি মামলায় দণ্ডবিধির ৩৮০ ধারায় তদন্তে মোরশেদকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়। পরে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে চন্দনাইশ থানা পুলিশ।