হাকিমপুর উপজেলা প্রতিনিধি মোঃ ওয়াজ কুরনী
হিলিতে বিভিন্ন সংস্থার জব্দ করা আমদানি নিষিদ্ধ,অখালাসকৃত, বাজেয়াপ্ত এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ।
আজ বুধবার দুপুরে পৌরসভার গোহারা শ্মশান সংলগ্ন পূর্ব নির্ধারিত স্থানে ধ্বংস কমিটির সদস্যদের উপস্থিতিতে এ কার্যক্রম সম্পূর্ণ করে কর্তৃপক্ষ।
এসময় খাদ্যদ্রব্য,কসমেটিক ও তামাকজাত সহ বিভিন্ন দেড় টন পণ্য ধ্বংস করা হয় যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।
এসময় উপস্থিত ছিলেন রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার ফয়সাল বিন রহমান, হিলি কাস্টমস শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার মুহাম্মদ মহি উদ্দিন, হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহদি ইমাম, সার্কেল সহকারী পুলিশ সুপার আনম নিয়ামত উল্লাহ, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হুমায়ুন কবির, দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা, দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকার সহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.