মোঃ সবুজ সরদার, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলে ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলায় মেরাজ আলী (২৫) নামের এক মাদ্রাসাশিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, মাদ্রাসায় পড়ুয়া ওই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক মেরাজ আলীর বিরুদ্ধে মামলা করা হয়। মামলার বিচারকাজ শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত মেরাজ আলী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রুদ্রপুর কালিয়াবকরি গ্রামের বাসিন্দা।
শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথ নজরদারি ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.