আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিশেষ অভিযানে অনলাইনে জুয়া খেলার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (২৯ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে আদিতমারী থানাধীন ৩ নম্বর কমলাবাড়ী ইউনিয়নের চরিতাবাড়ী গ্রামের নিজ বাড়ির বারান্দা থেকে মো. মিজানুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি চরিতাবাড়ী গ্রামের বাসিন্দা এবং মো. ইদ্রিস আলীর ছেলে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাক্ষীদের উপস্থিতিতে মিজানুর রহমান স্বীকার করেন যে, তিনি নিজের মোবাইল ফোনে জিমেইল আইডি ব্যবহার করে বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে অনলাইন জুয়ার সাইটে লগইন করে জুয়া খেলতেন।
এ ঘটনায় আদিতমারী থানায় ৩০ জুলাই ২০২৬ তারিখে ৪১ নম্বর মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইন-এর ১৫/১৬ ধারায় রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে