মনির খান নড়াইল জেলা প্রতিনিধি।
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগড়া উপজেলা শাখার আয়োজনে এ শোভাযাত্রা বের করা হয়।
রাধা গোবিন্দ জিউ-র মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় ভগবান শ্রীকৃষ্ণের জয়ধ্বনি, ঢাক-ঢোল ও শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে লোহাগড়ার রাজপথ। ভক্তরা হাতে পতাকা, ব্যানার ও ধর্মীয় প্রতিকৃতি নিয়ে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন, জেলা পুজা উদযাপন পরিষদ
এর সভাপতি এ্যাডঃ পঙ্কজ বিহারী ঘোষ অন্ন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ শ্যামল চন্দ্র রায়, সভাপতি- ডাঃ প্রবীর কুমার দে শ্যাম, সভাপতি নিতাই গৌর সুন্দর জিউর মন্দির, পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শংকর অধীকারি, পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম দেওয়ান। অনুষ্ঠান পরিচালনা করেন দীপক সাহা।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাস চন্দ্র সরকার, মানব বিশ্বাস, অলক বিশ্বাস, কালু পোদ্দার, বিকাশ কর্মকার, বিপ্লব বিশ্বাস, বিপুল সাহা, অমল কর্মকার, বিসনুকর্মকার, চিন্ময় রায়, সজল রায়, সুভ্রত বিশ্বাস প্রমুখ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বলেন, "জন্মাষ্টমী শুধু ধর্মীয় উৎসবই নয়, এটি শান্তি, সম্প্রীতি ও মানবতার প্রতীক। এই উৎসবের মাধ্যমে সমাজে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হয়।"
অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে লোহাগড়া থানা পুলিশ নিরাপত্তার দায়িত্বে ছিল।