আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর/২৬) ‘মেধা সততা দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’ স্লোগানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে উপজেলা পরিষদ পাবলিক হলে এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনার আয়োজন করে।
অনুভূতি ব্যক্ত করেন কৃতি শিক্ষার্থীর অভিভাবক মাওলানা হাফেজ আবু ইউসুফ, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, শিক্ষার্থী কিল্লা বোকাইনগর কামিল মাদ্রাসার সায়মা খাতুন, মনাটি উচ্চ বিদ্যালয়ের রুবাইয়া রহমান সুপ্তি, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জারিন সুবাহ। অনুষ্ঠানে ১৬৩জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, উপঢৌকন ও ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর শাখা ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সভাপতি জাকির হোসাইন। সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সালেহীন কবির। প্রধান আলোচক ছিলেন ময়মনসিংহ জেলা শিবির সভাপতি জুবায়ের আল মাহমুদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সচিব হাফেজ মাওলানা আবু তাহের খান, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় ৭১ হলের ভিপি হাসানুল বান্না, ময়মনসিংহ জেলা এইচ আর ডি সম্পাদক রাশেদুল ইসলাম, গৌরীপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা বদরুজ্জামান, ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর সাবেক পরিচালক এস এম জুবায়ের হোসাইন প্রমুখ।