আব্দুর রউফ দুদু গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধিঃ-
ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির উপজেলা ও পৌর শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী প্রকৌশলী এম. ইকবাল হোসেইন বলেছেন, উন্নয়নকাজে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করলে অসম্পূর্ণ প্রকল্পের বরাদ্দ বাতিল করে অর্থ ফেরত নেওয়া হবে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে গৌরীপুর উপজেলা পাবলিক হলে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি গৌরীপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের নির্মাণকাজ উদ্বোধন করেন।
পরিচিতি সভায় দলের নেতা-কর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী ইকবাল হোসেইন বলেন, দলীয় শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কমিটি গঠনের আগে প্রতিযোগিতা কিংবা মতপার্থক্য থাকতে পারে। তবে এখন সব ভেদাভেদ ভুলে এক কাতারে এসে ধানের শীষ ও জনগণের কল্যাণে রাজনীতি করতে হবে।
গৌরীপুরের চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, গত তিন মাসে উপজেলার উন্নয়নে প্রায় ৮ কোটি টাকার প্রকল্প বরাদ্দ আনা হয়েছে। ২৮০টি প্রকল্পের মধ্যে মাত্র ১৫টির কাজ শেষ হয়েছে। অনেক ঠিকাদার টাকা নিয়েও কাজ ঝুলিয়ে রেখেছেন।
তিনি বলেন, যেসব প্রকল্পের ৮০ থেকে ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে, সেগুলোর বাকি কাজ আগামী ১০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। অন্যথায় অসম্পূর্ণ প্রকল্পের বরাদ্দ বাতিল করে টাকা ফেরত নেওয়া হবে। কাজের গুণগত মানের ক্ষেত্রেও কোনো আপস করা হবে না।
গৌরীপুরের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ইকবাল হোসেইন বলেন, নতুন করে ৪৫ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩২ কিলোমিটার সড়ক ও হেরিংবোন রাস্তা পাকাকরণের অনুমোদন পাওয়া গেছে। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে।
উপজেলার স্বাস্থ্যসেবার উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন গৌরীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যায় উন্নিত করা হয়েছে,দ্রুত হাসপাতালের নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।
পৌর শহরের সৌন্দর্য বর্ধক ও দৃষ্টি নন্দন করার লক্ষে, উত্তর বাজার থেকে পাট বাজার পর্ষন্ত রাস্তার দুপাশে কভার্ড ড্রেনেজ ব্যবস্থা সহ যানজট নিরশনে রাস্তা বর্ধিত করা হবে এবং শহরের বিভিন্ন স্হানে ১২ টি আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ করা হবে।
এছাড়া তরুন সমাজ কে মাদকের ছুবল থেকে রক্ষা করতে, প্রতি বছর স্কুলে স্কুলে ৩/৪ মাস অন্তর ফুট বল খেলার আয়োজন করার কথাও বলেন ত্রান প্রতিমন্ত্রী। একই সঙ্গে পুরাতন জেলখানার
সামনের খালি জায়গায় দৃষ্টি নন্দন পার্ক করার ইচ্ছেও প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে তিনি বলেন, মাদক কারবারিদের ধরে প্রশাসনের হাতে তুলে দিবেন।
গৌরীপুর উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক হাবিবুল ইসলাম খান শহিদ এর সভাপতিত্বে ও গৌরীপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ আলী আকবর আনিস এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এ কে এম এনায়েত উল্লাহ কালাম,,ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির এক মাত্র যুগ্ম আহবায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ আইনজীবী ফোরামের সভাপতি ও গৌরীপুর উপজেলা বিএনপি সদস্য এড. নূরুল হক,গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড. আব্দুস সোবান সুলতান, গৌরীপুর পৌর বিএনপি ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নূরজ্জামান সোহেল প্রমুখ।