রিপন মিয়া বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার মোকামতলা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সভায় সংগঠনের উপদেষ্টা মাহবুব আলম মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
সভায় তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত মানোন্নয়ন এবং স্থানীয় উন্নয়ন ও অনিয়মের চিত্র নির্ভীকভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন মোকামতলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম ও আব্দুল লতিফ সরকার। তারা গণমাধ্যমকে সমাজের দর্পণ উল্লেখ করে সাধারণ মানুষের অধিকার ও এলাকার সমস্যা তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের নিরাপত্তা, নিয়মিত প্রশিক্ষণ, মানসম্মত সংবাদ পরিবেশন এবং স্থানীয় সমস্যা জাতীয় গণমাধ্যমে তুলে ধরাসহ প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন গঠনমূলক প্রস্তাব ও মতামত তুলে ধরা হয়।
সভায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।