বিশেষ প্রতিনিধি:চৌধুরী জুয়েল রানা
নড়াইলের নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি চিঠিতে এ নোটিশ দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, খান মতিয়ার রহমানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
নোটিশে কেন্দ্রের নির্দেশনা মোতাবেক বিএনপির গঠনতন্ত্রের ৫(গ) ধারা অনুযায়ী, তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে কেন বহিষ্কার করা হবে না—তার যুক্তিসঙ্গত কারণ জানতে চাওয়া হয়েছে।
এ বিষয়ে আগামী ৭ দিনের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর কাছে লিখিত জবাব দেওয়ার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ওই চিঠিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে জবাব প্রদান না করলে দলীয় বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
এ ঘটনায় নড়াগাতী থানা বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে খান মতিয়ার রহমানের পক্ষ থেকে এ নোটিশের বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।