মোঃ হামিদুল ইসলাম,উলিপুর জেলা প্রতিনিধি
উলিপুরের স্থানীয় এক বিএনপির নেতার বিরুদ্ধে মামলা তুলে নিতে বাদীপক্ষকে হুমকি ও ভয়ভীতি দেখানো ও নারীর ওপর হামলার অভিযোগ উঠেছে।
বাদীপক্ষ মামলা তুলে নিতে অস্বীকৃতি জানালে বিএনপি নেতা বাদীর মেয়ে সহ আরও দুজনের ওপর হামলা চালায়।
ঘটনা টি ঘটেছে উলিপুর উপজেলার শুনাইগাছ ইউনিয়নের কালুডাঙ্গা(গাবের তল)গ্রামের স্থানীয় বাসিন্দা লুৎফর রহমানের পরিবারের সাথে একই গ্রামের স্থানীয় বিএনপি নেতা উজ্জ্বলের।
স্থানীয় সূত্রে ও অভিযোগ সুত্রে জানা যায় ২৬ শে আগস্ট দুপুর ২:০০টায় স্থানীয় বিএনপির নেতা উজ্জ্বল অজ্ঞাত নামনীয় কয়েকজন সঙ্গীকে সাথে নিয়ে লুৎফর রহমানের বাড়ির গেটের সামনে এসে মামলার বাদীকে ডাকতে থাকেন।এই সময়ে মামলার বাদী সাজেদা বেগমের মেয়ে জান্নাতি খাতুন (৩০)গেটের সামনে আসলে বিএনপি নেতা উজ্জ্বল মামলা তুলে নিতে জান্নাতি খাতুন কে হুমকি দেন এবং ভয়ভীতি দেখান।
এ সময় জান্নাতি খাতুন মামলা তুলে নিতে অস্বীকৃতি জানালে বিএনপি নেতা উজ্জ্বল ক্ষিপ্ত হয়ে জান্নাতি খাতুনের ওপর হামলা চালায়।
তাকে বাশের লাঠি ও হাত দিয়ে এলোপাতাড়ি মারপিট করেন এবং তার গলায় থাকা একটি স্বর্ণের চেন ছিনিয়ে নেন।এসময় জান্নাতি খাতুনের চিৎকার চেচামেচি তে তার ভাই ইব্রাহিম স্বাধীন ও ভাগিনা আল কুরাইশ এগিয়ে এলে তাদেরও মারপিট করে আহত করে।
পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে পাঠান।
প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে জান্নাতি খাতুন বাদী হয়ে উলিপুর থানায় আবু হেল সফি উজ্জ্বল (৫০) ও তার ছেলে নাঈম ইসলাম (২২)এর নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে অভিযোগকারী জান্নাতি খাতুন সাংবাদিক কে জানান পূর্ব শুত্রুতার জের ধরে তাদের সাথে আদালতে মামলা চলমান আছে।সেই মামলা তুলে নিতে বিভিন্ন সময় ভয়ভীতি হুমকি দামকি দিয়ে আসছে,ঘটনার দিন দুপুরে আমার বাসার গেটের সামনে এসে আমাকে মামলা তুলে নিতে চাপ দেয়,আমি অস্বীকৃতি জানালে তারা বাপ ছেলে সহ আরও কয়েকজন আমার উপর হামলা করে।আমাকে বাচাতে আমার ভাই ও ভাগিনা এগিয়ে এলে তাদেরও মারপিট করে।
উজ্জ্বল বিএনপির নেতা ও সন্ত্রাসী প্রকৃতির মানুষ আমরা খুবই অসহায় ও নিরহ মানুষ তাই পুলিশের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনি পদক্ষেপ সহ আমার পরিবারের নিরাপত্তা চাই।
উলিপুর থানার অফিসার ইনচার্জ জানান অভিযোগ টি দেখে তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।