কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে মানিক মিয়া (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের বিসিআইসি গুদামসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মানিক মিয়া ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল হেকিমের ছেলে। তিনি ঢাকায় একটি পরিবহন প্রতিষ্ঠানে চালক হিসেবে কর্মরত ছিলেন এবং কর্মস্থলে থাকলেও নিয়মিত গ্রামের বাড়িতে যাতায়াত করতেন।
পরিবারের সদস্যদের ভাষ্য, ঘটনার দিন মানিকের কর্মসূত্রে রাজশাহী যাওয়ার কথা ছিল। তবে কীভাবে তিনি কিশোরগঞ্জে এলেন, সে বিষয়ে তারা নিশ্চিত নন। তাদের দাবি, বিষয়টি স্বাভাবিক সড়ক দুর্ঘটনা বলে মনে হচ্ছে না; বরং ঘটনার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। এ কারণে তারা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
কটিয়াদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে