হারুন অর রশিদ, বিশেষ প্রতিনিধি :
জয়পুরহাটের কালাই উপজেলায় যোগদানকারী নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)ফয়সাল আহমদ কে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে কালাই মডেল প্রেস ক্লাব।
উপজেলা প্রশাসনের কার্যালয়ে কালাই মডেল প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এই শুভেচ্ছা বিনিময় ও বরণ পর্ব সম্পন্ন করেন।
এ সময় প্রেস ক্লাবের পক্ষ থেকে নতুন ইউএনও-র হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হয় এবং তাঁকে কালাই উপজেলায় আন্তরিকভাবে স্বাগত জানানো হয়।
শুভেচ্ছা বিনিময়কালে সংক্ষিপ্ত বক্তব্যে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বলেন, কালাই উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা ও প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে উপজেলা প্রশাসনের সাথে স্থানীয় গণমাধ্যমকর্মীরা অতীতেও সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
এ সময় উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনকল্যাণমুখী কার্যক্রমে প্রশাসনের পাশে থেকে সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সংবাদকর্মীরা।
নতুন উপজেলা নির্বাহী অফিসার প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা ও সার্বিক উন্নয়নে গণমাধ্যমের গঠনমূলক সহযোগিতা কামনা করেন।
এ সময় কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি, লুৎফর রহমান সাধারণ সম্পাদক আলেক উদ্দিন কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।