গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা শাখার আওতাধীন ৩ নং তারাপুর ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুন্দরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মো. আল- শাহাদাৎ জামান জিকো।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শাখার সদস্য সচিব মো. আশানুর রহমান, সম্পাদক মো. আজিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আব্বাস আলী, যুগ্ম সদস্য সচিব রঞ্জু মিয়া, মোহাম্মদ শামীম মিয়া, মো. সুজন মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
কর্মী সভায় সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ৩ নং তারাপুর ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে স্থানীয় নেতাকর্মীদের মতামত গ্রহণ করা হয়।
সভায় বক্তারা বলেন, দলের সাংগঠনিক কার্যক্রমকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিস্তৃত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন নেতৃত্বের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
কর্মী সভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।