বিশেষ প্রতিনিধি: মো জহির খান
আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ফেনী জেলার ‘শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার’ হিসেবে সম্মাননা স্মারক (ক্রেস্ট) লাভ করেছেন ছাগলনাইয়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ কামাল উদ্দিন।
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের মাননীয় ডিআইজি মহোদয়ের হাত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এ ক্রেস্ট গ্রহণ করেন।
এই গৌরবে উল্লসিত এসআই মোঃ কামাল উদ্দিন বলেন, “যেকোনো অর্জনই কাজের দায়িত্ববোধ ও প্রেরণা বহুগুণ বাড়িয়ে দেয়। এই কৃতিত্বের পেছনে জেলা ও থানার সম্মানিত স্যারদের সঠিক দিকনির্দেশনা বড় ভূমিকা রেখেছে।”
তিনি চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি, ফেনী জেলার মাননীয় পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল), ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ এবং পুলিশ পরিদর্শক (তদন্ত)-সহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এসআই মোঃ কামাল উদ্দিনের এই অর্জনে ছাগলনাইয়া থানা পুলিশ, বিভিন্ন সামাজিক সংগঠন ও স্থানীয় সুধীজন তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে তাঁর এই পেশাদারিত্ব ও সততার ধারা অব্যাহত রাখার শুভকামনা জানিয়েছেন।