গাইবান্ধা প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), সুন্দরগঞ্জ উপজেলা শাখার আওতাধীন ১৫ নং কাপাসিয়া ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) কাপাসিয়া ইউনিয়নের রাজার চর এলাকায় এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।
কর্মী সভায় উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক মো. আল-শাহাদাৎ জামান জিকো, সদস্য সচিব মো. আশানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, জুলাই অভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বেলাল হোসেন বিপুল, যুগ্ম সদস্য সচিব মো. সুজন মিয়া, উপজেলা এনসিপির সদস্য মো. সাজু মিয়া, জহরুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, জাতীয় নাগরিক পার্টিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। এ লক্ষ্যে কাপাসিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সংগঠনের কার্যক্রম বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তারা। পাশাপাশি যোগ্য, সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা আরও বলেন, সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কাপাসিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম ছড়িয়ে দেওয়ার মাধ্যমে একটি শক্তিশালী ও সুসংগঠিত সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
কর্মী সভায় উপস্থিত নেতাকর্মীরা জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত ও কার্যকর করার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.