বিশেষ প্রতিনিধি মোঃ জহির খান: মীরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন এমপির নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মীরসরাই উপজেলা শাখার ক্রীড়া পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুবসমাজের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
ঘোষিত কমিটিতে তারিকুল ইসলাম বাবুকে আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজিম উদ্দিন মিজান, হিমেল চৌধুরী, শামীম হোসেন, আবদুল্লাহ মোহাম্মদ তাহের, মেহেরাজ হাবীব চৌধুরী, সাইফুল ইসলাম তন্ময় ও সাকিবুল হাসান।
এছাড়া নাঈম সরকারকে সদস্য সচিব এবং তৌহিদ সাগর, শান্ত বড়ুয়া, মেহেদী হাসান, তৌহিদুল ইসলাম নিশান, নাঈম হোসেন, নূর হোসেন, মোঃ ফয়সাল ইসলাম, সাইফুল ইসলাম চৌধুরী ও রিয়াদুল হক রিয়াদকে সদস্য করা হয়েছে।
নতুন কমিটির মাধ্যমে মীরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় ক্রীড়া প্রতিযোগিতা ও বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হবে। পাশাপাশি তরুণদের মাঠমুখী করে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নেতাকর্মীরা জানান, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই মীরসরাইয়ে ক্রীড়া কার্যক্রমকে আরও বিস্তৃত করার লক্ষ্যেই এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা সংসদ সদস্য নুরুল আমিন এমপির নির্দেশনা অনুযায়ী সংগঠনের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন এবং মীরসরাইয়ের ক্রীড়া অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।