মোঃ সবুজ সরদার উপজেলা প্রতিনিধি লোহাগড়া (নড়াইল)
নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস তন্বী পদোন্নতি পেয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেজিস্ট্রার হিসেবে নতুন দায়িত্বে যোগদান করেছেন।
তার এই পদোন্নতিতে পরিবার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। কর্মজীবনে নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে তার এই পদোন্নতিকে দেখছেন সংশ্লিষ্টরা।
ডা. জান্নাতুল ফেরদৌস তন্বী লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমানের কন্যা। তিনি লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাজু আহম্মেদ বাপ্পীর সহধর্মিণী।
লোহাগড়াবাসী ডা. তন্বীর উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করছেন।