আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। প্রাথমিক মেডিকেল প্রতিবেদনে বলা হয়েছে, মহাধমনীতে (অর্টা) ছিঁড়ে যাওয়ার (aortic dissection) কারণে তাঁর মৃত্যু হয়েছে।
মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপে গ্রাহাম বলেছিলেন, ‘এখনই আমি মরতে পারি না। এখনও অনেক কাজ বাকি।’ ওই আলাপচারিতায় তিনি ইউক্রেন সফর, রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা এবং সৌদি আরব–ইসরাইল সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়ে আলোচনা করেন।
সংবাদমাধ্যম অ্যাক্সিওসের তথ্যমতে, জীবনের শেষ সময় পর্যন্ত তিনি ইউক্রেন, ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি–সংক্রান্ত বিভিন্ন উদ্যোগে সক্রিয় ছিলেন।
গ্রাহামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, ফোনালাপের সময় গ্রাহাম কিছুটা ক্লান্ত শোনালেও স্বাভাবিক ছিলেন
সাউথ ক্যারোলাইনার গভর্নর হেনরি ম্যাকমাস্টার গ্রাহামের শূন্য আসনে তাঁর বোন ডারলিন গ্রাহামকে অন্তর্বর্তীকালীন সিনেটর হিসেবে নিয়োগ দিয়েছেন।
এদিকে, গ্রাহামের মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজব ছড়ালেও মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তদন্তে কোনো অপরাধমূলক ঘটনার প্রমাণ পাওয়া যায়নি।