মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম প্রতিনিধি
বাঁশখালীর কৃতি সন্তান তামীম আবতাহী (জাওয়াদ) চট্টগ্রাম মহানগর জাতীয় ছাত্রশক্তির ১নং যুগ্ম আহ্বায়ক এবং জাতীয় ছাত্রশক্তি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন।
তাঁর এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বপ্রাপ্তিতে বাঁশখালীসহ রাজনৈতিক অঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন জানিয়েছেন।
বাঁশখালী ছাত্রশক্তির নেতৃবৃন্দ এক শুভেচ্ছা বার্তায় বলেন, তামীম আবতাহী (জাওয়াদ)-এর নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও নিষ্ঠা জাতীয় ছাত্রশক্তির কার্যক্রমকে আরও গতিশীল করবে। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সাংগঠনিক জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
এদিকে নতুন দায়িত্ব পাওয়ায় তামীম আবতাহী (জাওয়াদ)-কে বাঁশখালী ছাত্রশক্তির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন জানানো হয়েছে।