মোহাম্মদ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধি
ঢল ও বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ে বান্দরবান জেলার জনজীবন। জেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি উপড়ে যায়, সঞ্চালন লাইনের ক্ষতি হয় এবং বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়। এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বিদ্যুৎ সেবা সচল রাখতে নিরলসভাবে
কাজ করে যায় বান্দরবান বিদ্যুৎ বিতরণ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। আর সেই কার্যক্রমের নেতৃত্বে থাকা নির্বাহী প্রকৌশলী ও বিভাগীয় প্রধান আমির হোসেন এখন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন। বান্দরবান বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক বন্যায় জেলার রুমা, থানচি, রোয়াংছড়ি এবং বান্দরবান সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি, সঞ্চালন লাইন ও অন্যান্য অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়। দুর্গম পাহাড়ি এলাকা, প্রবল স্রোত ও বিরূপ আবহাওয়ার মধ্যেও দ্রুত ক্ষতিগ্রস্ত স্থানে পৌঁছে মেরামত ও পুনঃসংযোগ কার্যক্রম চালানো হয়। অনেকের ভাষ্য মতে অতীতের বিভিন্ন দুর্যোগের অভিজ্ঞতায় দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার আশঙ্কা থাকলেও এবার পরিস্থিতি অনেকটাই ভিন্ন ছিল। বিদ্যুৎ বিভাগের দ্রুত সিদ্ধান্ত, মাঠপর্যায়ের কর্মীদের নিরলস পরিশ্রম এবং সমন্বিত তৎপরতায় বহু এলাকায় স্বল্প সময়ের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। বন্যার সময় অনেক কর্মকর্তা ও কর্মচারী রাতভর বৃষ্টির মধ্যে কাজ করেছেন। কোথাও পাহাড়ি সড়ক বিচ্ছিন্ন, কোথাও পানিতে তলিয়ে গেছে বিদ্যুৎ খুঁটি-তবুও থেমে থাকেনি