আরিফ হোসেন রুদ্র রায়পুর লক্ষ্মীপুর প্রতিনিধি
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বন্যাকবলিত এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ এবং ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গঠিত মেডিকেল টিম।
যুবদলের উদ্যোগে চট্টগ্রাম বিভাগের বাশখালী, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার, ফেনী, নোয়াখালী ও কুমিল্লাসহ সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার বন্যাদুর্গত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কার্যক্রম চলছে।
এরই ধারাবাহিকতায় কক্সবাজারের দক্ষিণ মিঠাইছড়ি ইউনিয়নে বন্যাদুর্গত মানুষের জন্য একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প এবং ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় দুর্গত মানুষের মাঝে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান,ওষুধ বিতরণ এবং ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. লোহানী তাজুল ইসলাম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. গালিব হাসান, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মাহমুদুল হাসান খান সুমন এবং ডা. আল মামুন হাসান খান এমিল।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির দিকনির্দেশনায় এই মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।সংগঠনটির নেতারা জানান, বন্যাকবলিত এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহায়তা নিয়ে যুবদলের মেডিকেল টিম মাঠে কাজ করে যাবে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.