নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জ হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ থেকে সিলিং ফ্যান চুরির ঘটনায় মূল সন্দেহভাজন ব্যক্তি এবং চোরাই মাল কেনার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক মাসে মসজিদ থেকে পর্যায়ক্রমে ১৭টি সিলিং ফ্যান হারিয়ে যায়। পরে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে হোসেনপুর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে।
তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে এক সন্দেহভাজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার নতুন বাজার এলাকার একটি ইলেকট্রনিক্স দোকানে অভিযান চালিয়ে চুরির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সিলিং ফ্যান উদ্ধার করা হয়। এ ঘটনায় দোকান মালিককেও চোরাই মাল ক্রয়ের অভিযোগে গ্রেপ্তার করা হয়।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি চুরি যাওয়া অন্যান্য ফ্যান উদ্ধারে পুলিশের অভিযান ও তদন্ত চলমান রয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.