মোঃ আশরাফুল আলম দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ৭৩,৮০০/- টাকা মূল্যমানের বিদেশী মদ, ভারতীয় ইস্কফ সিরাপ এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে।
১০ জুলাই ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ তাজপুর ও মনিপুর বিওপি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল বিদেশী মদ, ৫৭ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ১৪০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালন মালামালের সিজার মূল্য-৭৩,৮০০/- (তিয়াত্তর হাজার আটশত টাকা) টাকা।
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।