বিশেষ প্রতিনিধি: চৌধুরী জুয়েল রানা
নড়াইলের নড়াগাতী থানার ৯ নং বাঐসোনা ইউনিয়ন পরিষদের গোডাউন থেকে ১০ বস্তা ভিজিডির চাউল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাত চোর বা চোরদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ৯ নং বাঐসোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আহম্মদী বাবলু জানান, গত ২ জুলাই ২০২৬ তারিখ বিকেল প্রায় ৫টার দিকে ভিজিডি কর্মসূচির ২১০ বস্তা আসে এবং চাউল বিতরণ শেষে অবশিষ্ট ১০ বস্তা চাউল ইউনিয়ন পরিষদের গোডাউনে তালাবদ্ধ করে রাখা হয়।
পরে ৫ জুলাই ২০২৬ তারিখ সকাল প্রায় ৯টার দিকে ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল মান্নান পরিষদে এসে গোডাউনের দরজা খোলা এবং ভেতরে রাখা ১০ বস্তা চাউল দেখতে না পেয়ে। তিনি বিষয়টি প্যানেল চেয়ারম্যানকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে চাউল চুরির সত্যতা নিশ্চিত করেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২ জুলাই রাত আনুমানিক ১১টা থেকে ৫ জুলাই রাত আনুমানিক ৩টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাত চোর বা চোরেরা ইউনিয়ন পরিষদে প্রবেশ করে গোডাউনে থাকা ১০ বস্তা ভিজিডির চাউল চুরি করে নিয়ে যায়। ঘটনার সময় ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চৌকিদার মুরাদ ও বিপ্লব ডিউটিতে ছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল মান্নান ও ইউপি সদস্য মো. মুরাদ মোল্যাকে সাক্ষী করে। এছাড়াও স্থানীয় আরও কয়েকজন ব্যক্তি ঘটনার বিষয়ে অবগত রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
প্যানেল চেয়ারম্যান আহম্মদী বাবলু বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পাশাপাশি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.